![]() |
| জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক: ডিবির অভিযানে গ্রেপ্তার ১ |
(ads1)
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিন শেখ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকার টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আমিন শেখ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগারচর এলাকার মৃত আলা বক্সের পুত্র।
আরও পড়ুন:
- জামালপুরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল ৪ প্রতিষ্ঠানে: ২২ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
- রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
- ঢাকায় শুরু হলো দেশের বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬
- জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক এস্থেটিক সার্জন মি. এ জয়া প্রকাশ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ পুলিশের একটি চৌকস আভিযানিক দল জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিন শেখ পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা দ্রুত ধাওয়া করে তাঁকে আটক করেন। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
(ads2)
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।