রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: ভারতের পাথরের দাম বৃদ্ধি ও ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে রৌমারীর চর নতুনবন্দর স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে বেকার ৫ হাজার শ্রমিক।
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা



(ads1)

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুনবন্দর স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৯ মাস ধরে ভারত থেকে পাথর আমদানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভারতের পাথরের দাম বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্ট এই সংকটের ফলে বন্দর এলাকার কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। কাজ হারিয়ে পাথর ভাঙা শ্রমিকসহ প্রায় ৫ হাজার নারী ও পুরুষ শ্রমিক চরম মানবেতর জীবন যাপন করছেন। পাশাপাশি দুই শতাধিক পাথর ব্যবসায়ী লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়ে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছেন।


গত ৮ নভেম্বর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, স্থলবন্দর ও এর আশপাশের এলাকাগুলো প্রায় জনশূন্য ও স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ থাকায় পুরো বন্দর এলাকায় এক ধরনের শুনশান নীরবতা বিরাজ করছে। পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের সঙ্গে জড়িত লোড-আনলোড শ্রমিক, ক্রাশিং মিলের শ্রমিক ও পরিবহন খাতের হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে দিনমজুর এই মানুষগুলোর দিন কাটছে মারাত্মক আর্থিক অনটনে। সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে না পেরে চরম হতাশায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।


স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিন পাথর ভাঙার কাজ করে যে মুজুরি পাওয়া যেত, তা দিয়েই কোনোমতে সংসার চলত। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ না থাকায় জমানো অর্থ শেষ হয়ে গেছে। অনেক পরিবারে এখন দুবেলা খাবার জোটা নিয়েই টানাটানি চলছে।


আরও পড়ুন:


ব্যবসায়ীরা জানান, ভাড়ায় নেওয়া জমির লিজের অর্থ পরিশোধ, কর্মচারীদের বকেয়া বেতন প্রদান, ব্যাংক ও বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি টানতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ভারতের বাজারে পাথরের দাম বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় কিছু জটিলতার কারণে এই স্থবিরতা তৈরি হয়েছে।


তবে আশার আলো দেখিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ভারতের পাথর ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি চালুর বিষয়ে বাংলাদেশে এসে উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ বৈঠক করেন। বৈঠকে একটি সমঝোতা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় পাথর আমদানি শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


চর নতুনবন্দর স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন মিয়া জানান, চলতি বছরের মার্চ মাস থেকেই স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে এবং খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।


আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বলেন, পাথর আমদানি বন্ধ থাকায় স্থলবন্দরটি প্রায় অচল হয়ে পড়েছে। শ্রমিক ও ব্যবসায়ীরা উভয়ই চরম ক্ষতির মুখে রয়েছেন। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, আশা করি দ্রুতই সংকট কেটে যাবে।

(ads2)

রৌমারী শুল্কগুদামের কাস্টমস ও ভ্যাট সার্কেল কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, স্থানীয় পর্যায়ে বা প্রশাসনিকভাবে কোনো জটিলতা নেই। মূলত ভারতের দিকের কিছু সমস্যার কারণেই আমদানি বন্ধ রয়েছে। উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান