![]() |
| দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী |
(ads1)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টার পর টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) আটকে আছেন এক নারী। তীব্র রোদ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সীমান্তেই দিন কাটছে তাঁর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অচলাবস্থা বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
- বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
- কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
- উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩০ বছর বয়সী ওই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কঠোর অবস্থান নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেন। এরপর থেকেই নারীটি শূন্যরেখায় আটকা পড়েন।
পরবর্তীতে ওই নারী বাংলাদেশ ও ভারতের সীমানার ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনো দেশই তাঁকে গ্রহণ করেনি। ফলে মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন তিনি।
এই ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় চরম উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মানবিক বিবেচনায় এই জটিলতার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
(ads2)
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবারের পর থেকেই ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।