![]() |
| কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’ |
কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উন্নয়ন ও সমাজকল্যাণকে এক সুতোয় গেঁথে নতুন এক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বসুমতি এগ্রোর সমন্বিত কৃষিভিত্তিক উদ্যোগ ‘স্বর্ণভূমি’।
(ads1)
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এর শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা এলাকায় প্রায় ৬৫ বিঘা জমির ওপর প্রস্তাবিত এই স্বর্ণভূমি প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনার ওপর নির্ভর না করে প্রকল্পের কাজ ইতোমধ্যে বাস্তব ভিত্তি পেয়েছে।
সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানা উন্মুক্ত করার আগেই বসুমতি এগ্রো প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য প্রায় ১৫ বিঘা জমি ক্রয় সম্পন্ন করেছে। যেখানে ইতিমধ্যে একটি রিসোর্টও চালু রয়েছে।
চারটি পৃথক উদ্যোগের সমন্বিত রূপ:
স্বর্ণভূমি প্রকল্পের অধীনে মোট চারটি পৃথক উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এগুলো হলো—
১. পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র।
২. বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র।
৩. আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বিলাসবহুল রিসোর্ট।
৪. ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।
শরিয়াহসম্মত বিনিয়োগ ও মালিকানা পদ্ধতি:
স্বর্ণভূমি প্রকল্পে সাধারণ মানুষের বিনিয়োগের জন্য শরিয়াহসম্মত ‘মুশারাকা’ অংশীদারিত্ব মডেল রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা।
বিনিয়োগকারীরা কোনো ধরনের ডাউন পেমেন্ট ছাড়াই দীর্ঘ ১৮ মাসে প্রতি কিস্তিতে ১৬ হাজার ৭০০ টাকা করে পরিশোধ করে শেয়ারের মালিক হতে পারবেন।
চুক্তি অনুযায়ী, অংশীদারদের শুধু মুনাফাই দেওয়া হবে না, বরং সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে সংশ্লিষ্ট জমিতে আইনগত মালিকানাও বুঝিয়ে দেওয়া হবে।
এছাড়া শেয়ারহোল্ডাররা খামারে উৎপাদিত খাঁটি দুধ ও খামারের ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি প্রকল্পের রিসোর্টকেন্দ্রিক নানা সুবিধা উপভোগ করার সুযোগও থাকছে তাদের জন্য।
প্রকল্প উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, “স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; বরং এটি টেকসই কৃষি ব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসাথে এগিয়ে নেওয়ার একটি অনন্য উদ্যোগ। আমরা স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
(ads2)
কৃষি ও প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে এবং কৃষক ও উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে স্বর্ণভূমি একটি আধুনিক ও যুগোপযোগী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।