![]() |
| দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার |
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশীদ (৫০)-কে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেওয়ানগঞ্জ পৌর এলাকার তেঁতুলতলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ দেওয়ানগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত ইয়ার হোসেন সরকারের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, মো. আব্দুর রশীদ দেওয়ানগঞ্জ মডেল থানার ২০২৬ সালের ৭ নম্বর বিস্ফোরক আইনের মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আব্দুর রশীদকে দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।