![]() |
| দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার |
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই মদের চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবির একটি ক্ষিপ্র টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৭-এর কাছে মধ্যেরচর এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক বিস্তার রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মদ উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।