জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Two banned AL leaders arrested in Jamalpur explosives case
জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার



(ads1)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত ও সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম (৬২) এবং চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাহিন মাহমুদ (৪২)।


আরও পড়ুন:


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়ানগঞ্জ মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে এই দুই নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. আব্দুল হাকিম এবং কাজলাপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মো. শাহিন মাহমুদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


বৃহস্পতিবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত উভয় আসামিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ads2)

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বিস্ফোরক আইনের মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান