উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি থেকে নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে হাজেরা (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা।
Child's body recovered from pond in Ullapara four hours after going missing
উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার



(ads1)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর পুকুর থেকে হাজেরা খাতুন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শিশু হাজেরা উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে।


আরও পড়ুন:


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে হাজেরা বাড়ি থেকে তার চাচা হাফিজুর রহমানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। 


দীর্ঘ সময় পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। 


চাচার বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাকে না পেয়ে স্বজনেরা আশপাশের এলাকায় মাইকিং ও সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালান। 


নিখোঁজের প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত গিয়ে পুকুর থেকে হাজেরার মরদেহ উদ্ধার করেন। 


আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই স্থানীয়দের সহযোগিতায় শিশুটির দাফন সম্পন্ন করা হয়।

(ads2)

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাঙ্গা খন্দকার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার
উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার
সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক
উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান