সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে উল্লাপাড়ার আব্দুস সালাম নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Body of Ullapara businessman recovered from Sirajganj Ecopark
সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর ইকোপার্কের একটি গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুস সালাম গত দুদিন আগে পরিবারের সদস্যদের সাথে অভিমান ও রাগারাগি করে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের একটি গোলঘরের বেঞ্চের ওপর তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক
উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক
সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন
সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন
উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার, কানের নতিতে আঘাতের চিহ্ন
উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার, কানের নতিতে আঘাতের চিহ্ন
উল্লাপাড়ায় ‘বর্ষা এবং রবীন্দ্রনাথ’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ‘বর্ষা এবং রবীন্দ্রনাথ’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত
উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top