জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টার পর টানা চার দিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় অনাহারে-অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক নারী।
The woman was stuck at the zero line at Jamalpur border for four days, no solution was found
জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান



জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টার পর কেটে গেছে চার দিন। কিন্তু এখনও কোনো সমাধান না মেলায় আন্তর্জাতিক শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন সেই নারী। দীর্ঘ সময় ধরে কোনো ধরনের খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।

(ads1)

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩০ বছর বয়সী ওই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর কঠোর বাধায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই ওই নারী শূন্যরেখায় আটকা পড়েন।


আরও পড়ুন:


ঘটনার চার দিন পেরিয়ে গেলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে কোনো সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় নারীটি এখনও ওই স্থানেই অবস্থান করছেন। টানা চার দিন ধরে তীব্র রোদ ও রাতের খোলা আকাশের নিচে থেকে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঠিকমতো খাবার ও পানি না পাওয়ায় তিনি অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এই অমানবিক পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মানবিক উপায়ে বিষয়টির দ্রুত সুরাহা করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

(ads2)

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া বজায় রেখে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান