বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ

Seba Hot News : সেবা হট নিউজ
জিএম ফাতিউল হাফিজ বাবু: স্বাধীনতার ৫৬ বছর ধরে ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে ৫ গ্রামের ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের।
15,000 people have been suffering for 56 years demanding a bridge over the Bilerpar Canal in Bakshiganj
জামালপুরের বকশীগঞ্জে ব্রিজের অভাবে চরম দুর্ভোগে থাকা সাধুরপাড়ার বিলেরপাড় খালটি



স্বাধীনতার দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে গেলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম যাতায়াত ও যোগাযোগ সংকটের মুখোমুখি হচ্ছেন। 


উপজেলার বিলেরপাড় খালের ওপর ব্রিজ না থাকায় প্রতিদিন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ভ্যানচালকসহ সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। 


দ্রুত একটি ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় আর্থসামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা করছেন এলাকাবাসী।


বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে অবর্ণনীয় দুর্ভোগ

স্থানীয় সূত্রে জানা যায়, সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট এই খালটি পুরো গ্রামকে দুই ভাগে বিভক্ত করেছে। 


খালের দুই প্রান্তে রাস্তা থাকলেও সংযোগকারী ব্রিজ না থাকায় বর্ষাকালে নৌকা দিয়ে এবং শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে যাতায়াত করতে হয় পথচারীদের। 


এই খালের কারণে বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবের চর গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।


বিশেষ করে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। 


এ ছাড়া কৃষকদের উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে তিন কিলোমিটার পথ ঘুরে বাড়ি আনতে হয়। 


অন্যদিকে খালের পশ্চিম পাশে বসবাসকারী রিকশাচালক, মোটরসাইকেল চালক ও ব্যবসায়ীদেরও যাতায়াতের জন্য অতিরিক্ত পথ ঘুরতে হয়। 


জরুরি প্রয়োজনে গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার সময়ও চরম বিপাকে পড়তে হয় পরিবারগুলোকে। অথচ স্বাধীনতার পর থেকে বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।



আরও পড়ুন:



বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী জানান, তাঁদের সব আবাদি জমি খালের পশ্চিম পাশে অবস্থিত। ফসল কাটার পর তা ঘরে তুলতে হলে অতিরিক্ত পথ ঘুরে আনতে হয়। সেখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের এই দীর্ঘদিনের দুর্ভোগ চিরতরে লাঘব হতো।


একই গ্রামের ছাত্তার মিয়া বলেন, ‘জুমার নামাজ পড়তে খালের পূর্ব পাশের জামে মসজিদে যেতে হয়। বর্ষার দিনে নৌকা ছাড়া পারাপারের কোনো উপায় থাকে না।’


স্থানীয় পল্লী চিকিৎসক হযরত আলী আক্ষেপ করে বলেন, ‘দেশে কত সরকার ও মন্ত্রী-এমপি পরিবর্তন হলো, কিন্তু অনুন্নত বিলেরপাড় গ্রামের ভাগ্যের কোনো উন্নয়ন হলো না। বনয়ায় রাস্তাটি বিধ্বস্ত হলেও তা আজও পুনর্নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ কমাতে খালের ওপর অবিলম্বে ব্রিজ নির্মাণ ও রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।’



এ বিষয়ে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখেছেন এবং এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। ব্রিজটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস
বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান