জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
164 bottles of Indian liquor seized in separate BGB operation at Jamalpur border
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ



(ads1)

জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ১৬৪ বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।


জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা এলাকায় অভিযান চালায়। 


আরও পড়ুন:


এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।


অন্যদিকে, ১৪ নভেম্বর রাত ১টার দিকে জামালপুর ৩৫ বিজিবির অধীন বাউতলা বিওপির অপর একটি টহলদল দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 


সীমান্ত পিলার ১০৭৮/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 


জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

(ads2)

অভিযানের বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান গণমাধ্যমকে বলেন, "মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান সবসময় জিরো টলারেন্স। 

সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস
বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস
বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার
বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান