![]() |
| আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা |
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বিকেলে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী
- তারেক রহমানের ৬২তম জন্মদিন: দীর্ঘ সংগ্রাম পেরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে
- WhatsApp Status Privacy: নাম না দেখিয়ে অন্যের WhatsApp স্ট্যাটাস দেখার উপায়
- ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা, নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি
- Ananya Panday Single Life: ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে যা বললেন অনন্যা
পথসভায় প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে।
এ সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ও নির্দেশনা দেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহসভাপতি একেএম শহীদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, যুগ্ম সম্পাদক আজমুদৌল্লাহ পাহলোয়ান এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও পথসভায় অংশ নেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।