ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
লিয়াকত হোসাইন লায়ন: ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫ সদস্যের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও ২০২৭-২৮ সেশনের সাংগঠনিক আলোচনা।
Introduction meeting of the full committee of the Islamic Movement of Bangladesh held in Islampur
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত



জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ইসলামপুরের আমেরিকান সাবওয়ে রেস্টুরেন্টে এই সভা আয়োজন করা হয়। এতে নবগঠিত ২৫ সদস্যের কমিটির সবাই উপস্থিত ছিলেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মুফতি আলহাজ্ব মোস্তফা কামাল এবং প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।


আরও পড়ুন:


উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় পরিচিতি সভায় ২০২৭–২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। 


দলকে আরও সুসংহত ও গতিশীল করার পাশাপাশি শরিয়াহ ও ইসলামের আলোকে রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে নতুন এই নেতৃত্ব গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সভায় দলীয় নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা জোরদার এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ভোট ২৮ নভেম্বর
ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ভোট ২৮ নভেম্বর
ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক ও ৭২ নৈশ প্রহরীর সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা
ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক ও ৭২ নৈশ প্রহরীর সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা
ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ
ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান