![]() |
| ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক ও ৭২ নৈশ প্রহরীর সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা |
জামালপুরের ইসলামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী-কাম-দপ্তরি পদের দীর্ঘস্থায়ী সংকটে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১০৮টিতেই প্রধান শিক্ষক নেই এবং ৭২টি বিদ্যালয় রয়েছে নৈশ প্রহরীহীন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শূন্য ১০৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
বাকি ৬২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি সম্পূর্ণ শূন্য রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ, বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ, উপবৃত্তির কাজ এবং সরকারি হিসাব-নিকাশের জন্য প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে ছোটাছুটি করতে হয়।
এর ফলে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ৪৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
অপরদিকে, প্রধান শিক্ষকবিহীন ৬২টি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও চরম স্থবিরতা দেখা দিয়েছে।
আরও পড়ুন:
- রৌমারীতে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক
- শীতকালে কেন বেশি প্রেম পায়? জানুন ‘কাফিং সিজন’ ও মরশুমি সম্পর্কের আসল সত্য
- বিবাহিত অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ট্রোলিং: দুই শব্দে কিয়ারার উপযুক্ত জবাব
- কম উপকরণে ঝটপট সুস্বাদু গন্ধরাজ চিকেন রান্নার সহজ রেসিপি
বিদ্যালয়গুলোর মাঠপর্যায়ের তদারকি ব্যবস্থাও বেশ দুর্বল। ইসলামপুর উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য আটজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ছয়জন।
তাঁরাও দাপ্তরিক সভা ও প্রশিক্ষণে ব্যস্ত থাকায় নিয়মিত বিদ্যালয় পরিদর্শন কঠিন হয়ে পড়েছে।
বিশেষ করে যমুনা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে মনিটরিংয়ের অভাবে পক্সি বা খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান করানোর অভিযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার দিন দিন বাড়িয়ে দিচ্ছে।
এদিকে শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলার ১৭৮টি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় রাতেরবেলা বিদ্যালয়গুলো সম্পূর্ণ অরক্ষিত থাকছে।
এই সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও বৈদ্যুতিক ফ্যানসহ মূল্যবান সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ডিজিটাল শিক্ষা কার্যক্রমও থমকে যাচ্ছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ জানান, শূন্যপদগুলোর তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট দ্রুত নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।