![]() |
| জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ |
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
জামালপুরে সমাজের অসচ্ছল ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে পুষ্টিকর খাবার ও হরেক রকমের মৌসুমী ফল বিতরণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) দুপুরে জামালপুর শহরের প্রাণকেন্দ্র বকুলতলা চত্বরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিজেদের জমানো টাকা ও আর্থিক সহযোগিতায় শহরের ছিন্নমূল, অসচ্ছল এবং মৌসুমী পুষ্টিকর ফল কিনে খেতে অপারগ পরিবারের মাঝে এই ফলসামগ্রী তুলে দেওয়া হয়।
ফল বিতরণকালে প্রাইম ল্যাব স্কুলের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব ইবনে মালেক রিকো, সিনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার ও ইসমত আরা ইরাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ক্ষুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফল বিতরণ শেষে শিক্ষকেরা বলেন, "আজকের এই কোমলমতি শিশুদের ছোট ছোট অনুদান ও জমানো টাকায় এই মহৎ উদ্যোগটি সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো— শৈশব থেকেই শিশুদের মনে মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস ও প্রত্যাশা করি, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ ও দশের কল্যাণে কাজ করবে এবং মানবিক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।"
এদিকে শিশুদের হাত থেকে পুষ্টিকর মৌসুমী ফল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষ। খুদে শিক্ষার্থীদের এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সুধীসমাজ ও পথচারীরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।