মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি-ভটভটি সংঘর্ষে দুইজন এবং অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়।
3 including woman and child killed in separate road accidents in Melandha
মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩



মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার চরপলিশা বেতমারী তালতলা এবং মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।


দুর্ঘটনায় নিহত শিশুর নাম নাজনীন নাহার (৭)। সে মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকার নাজমুল হোসেনের মেয়ে। তবে চরপলিশা এলাকায় নিহত অপর এক নারী ও এক যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁদের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার চরপলিশা বেতমারী তালতলা এলাকায় জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মেলান্দহগামী একটি দ্রুতগতির ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও এক যুবক মারা যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।


অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা শিশু নাজনীন নাহারকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছিল। অটোরিকশার চাপায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত অপর দুই যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছরে পদার্পণ, ৪৪ গুণী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছরে পদার্পণ, ৪৪ গুণী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা
নিজেকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে, মেলান্দহে এমপি মোস্তাফিজুর রহমান
নিজেকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে, মেলান্দহে এমপি মোস্তাফিজুর রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top