![]() |
| জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার |
জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতি’র গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার দীর্ঘদিন পলাতক আসামি আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)।
র্যাব-১৪ সূত্র জানায়, মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতি’র মাধ্যমে গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৪ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে আবদুল ওয়াহেদের নাম উল্লেখ করে মাদারগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আবদুল ওয়াহেদ আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল জামালপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।