মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
An elderly man died after drowning in a pond in Madarganj
মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু



মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত মাসুদ আকন্দ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।


স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেলে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে থাকা একটি ডোবার কাছে যান মাসুদ আকন্দ। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে তলিয়ে যান। দীর্ঘ সময় তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর ভাতিজি বাড়ির পাশের ওই ডোবার পানিতে চাচা মাসুদ আকন্দের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এসে ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গুণারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন বলেন, “নিহত মাসুদ আকন্দ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে বাইরে বের হয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে যান তিনি। পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।”


মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!
মাদারগঞ্জে তীব্র গরমে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
মাদারগঞ্জে তীব্র গরমে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top