জামালপুরে জনদুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করল বিজিবি

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা শহরের চন্দ্রাঘণ্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত বেহাল সড়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নিজস্ব উদ্যোগে মেরামত ও সংস্কার করেছে ৩৫ বিজিবি।
BGB repairs roads in Jamalpur to reduce public suffering
জামালপুরে জনদুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করল বিজিবি



জামালপুরে জনদুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করল বিজিবি

জামালপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি বেহাল সড়কে খানাখন্দ তৈরি হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় তা লাঘবে ৩০০ মিটার অংশ নিজস্ব উদ্যোগে মেরামত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)।


আজ সোমবার (১০ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের চন্দ্রাঘণ্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত এই সংস্কার ও মেরামত কার্যক্রম চালানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে সাম্প্রতিক টানা বর্ষণ ও তৈরি হওয়া বড় বড় খানাখন্দের কারণে এটি পথচারী ও যানবাহন চলাচলের একপ্রকার অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন। সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটির সংস্কারকাজ শুরু করে।


সড়কটি মেরামতের কাজ তদারকি ও নেতৃত্ব দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এ সময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।


রাস্তাটি চলাচলের উপযোগী করায় স্থানীয় অটোরিকশাচালক, পথচারী ও অধিবাসীরা বিজিবির এই সামাজিক ও জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


এ বিষয়ে ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বৃষ্টির কারণে জমে থাকা পানি ও গর্তে সড়কটিতে চলাচল করা বেশ বিপজ্জনক হয়ে পড়েছিল। জনস্বার্থে বিজিবি সামাজিক দায়বদ্ধতা থেকে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সম্পৃক্ত করে রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১
সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’
সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’
জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top