পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: সফলভাবে শেষ হলো বিটিটিএফ মেলা ২০২৬

Seba Hot News : সেবা হট নিউজ
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও টেকসই পর্যটনের গুরুত্ব দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।
Using Artificial Intelligence in Tourism Management: BTTF Fair 2026 Successfully Concludes
বিটিটিএফ মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত



(ads1)

টেকসই পর্যটনের সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক দিকগুলো সমন্বয় করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) আরও দক্ষ ও দায়িত্বশীলভাবে পর্যটন ব্যবস্থাপনায় ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সফলভাবে সমাপ্ত হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। 


ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াবের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলায় প্রায় ৪৩ কোটি টাকার ব্যবসা ও বাণিজ্যিক লেনদেন হয়েছে। 


পাশাপাশি মেলায় ৪৫ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারের আসরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট বিক্রিতে দারুণ সাড়া পেয়েছে।


গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, টোয়াবের সভাপতি এবং দেশি-বিদেশি পর্যটন খাতের বিভিন্ন প্রতিনিধিরা।


আরও পড়ুন:


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এভিয়েশন খাতকে আরও বিস্তৃত করা হচ্ছে। পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে ইতোমধ্যে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার আওতায় হোটেল ও রিসোর্টগুলোকে নিয়মনীতি, আধুনিক প্রযুক্তি ও টেকসই পরিকল্পনার আলোকে পরিচালনা করা হবে।”


তিনি আরও উল্লেখ করেন, রিসোর্টগুলোতে বিদ্যুতের চাহিদা মেটাতে সোলার প্যানেল স্থাপন এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা, ডিজিটাল তথ্যসেবা, স্মার্ট মনিটরিং এবং বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।


সমাপনী অনুষ্ঠানের পূর্বে মেলার মূল ভেন্যু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘এআই ফর সাসটেইনেবল ট্যুরিজম অপারেশন’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা পর্যটকদের বুকিং ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ, ভ্রমণসূচি তৈরি, আতিথেয়তা সেবা উন্নয়ন এবং ভাষাগত দূরত্ব কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা তুলে ধরেন। এছাড়া অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশগত প্রভাব কমানোর ক্ষেত্রেও এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফত উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বদেশী কমিউনিকেশনসের সিইও সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ। এতে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিওয়াইডিএফ) চেয়ারম্যান আখতারুজ্জামান কবির।

(ads2)

এবারের ১৪তম এই আন্তর্জাতিক মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ডসহ প্রায় ২০টি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে ছিল মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল এবং টাইটেল স্পন্সর ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রযুক্তির যথাযথ প্রয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে সফলভাবে পর্দা নামল এবারের বিটিটিএফ মেলার।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ঢাকায় শুরু হলো দেশের বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬
ঢাকায় শুরু হলো দেশের বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬
বুয়েটে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ সম্পন্ন: ১২ দফার ঘোষণাপত্র প্রকাশ
বুয়েটে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ সম্পন্ন: ১২ দফার ঘোষণাপত্র প্রকাশ
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার, আজ মধ্যরাত থেকেই কার্যকর
প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার, আজ মধ্যরাত থেকেই কার্যকর
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান