২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’, অংশ নেবে ২০ দেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0
অর্থ ও বাণিজ্য প্রতিবেদক: ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৯-৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিটিটিএফ ২০২৬’। ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে সংবাদ সম্মেলনে রূপরেখা জানাল টোয়াব।
International Tourism Fair 'BTTF 2026' to be held in Dhaka on October 29, 20 countries will participate
২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’, অংশ নেবে ২০ দেশ



২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’, অংশ নেবে ২০ দেশ

বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।


এবারের বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স।


এ উপলক্ষে আজ ০৭ সেপ্টেম্বর (সোমবার), রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নেবেন। মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শনী প্রতিষ্ঠান (এক্সহিবিটর), ২৫০ জনের বেশি কোয়ালিফাইড বায়ার এবং ২,৫০০ ট্রেড ভিজিটরসহ ৬০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে, যা বিশ্ববাজারের সাথে দেশীয় পর্যটন খাতের যোগসূত্র তৈরিতে ভূমিকা রাখবে।  


প্রদর্শনীতে এরই মধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইন অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকেও পর্যটন অংশীজনরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।  


মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই। এছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে রয়েছে কনভয় সার্ভিস।  


টোয়াব সভাপতি জানান, ১৩টিরও বেশি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন খাতের অবস্থান আরও সুদৃঢ় হবে।  

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫
টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর
টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top