জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বৈপিত্রেয় ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো: মাসুদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
![]() |
| জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের |
জামালপুরের মেলান্দহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে ৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নয়ানগর গ্রামে। নিহত মাসুদ রানা আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই হাসিবুর রহমান (২৬)সহ বাড়ির লোকজন পালিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ছোট ভাই হাসিবুর রহমান এবং বড় ভাই মাসুদ রানার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে আহত করে। প্রতিবেশিরা মুর্র্মূষুবস্থায় বড় ভাই মাসুদ রানাকে উদ্ধার শেষে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তার অভিযান চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক

মেলান্দহ নাগরিক সমাজের মতবিনিময়

মেলান্দহ গণঅধিকারের ২ নেতা জামায়াতে যোগদান

মেলান্দহে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান

মেলান্দহে রহস্যঘেরা গণঅধিকারের এমপি প্রার্থী অপহরণ...


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।