৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসেন লায়ন: জামালপুরে কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশে তেলের দাম বাড়তে দেওয়া হবে না।

Oil prices have increased in 39 countries, but not in Bangladesh, wants to provide relief to common people: State Minister for Aviation
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী


মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: বিমান প্রতিমন্ত্রী

জামালপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্তত ৩৯টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমদানিনির্ভর হওয়া সত্ত্বেও আমাদের সরকার বাংলাদেশে তেলের দাম বাড়তে দেয়নি। সাধারণ মানুষ, কৃষক এবং মধ্যবিত্তদের কষ্টের কথা বিবেচনা করে আমরা বিদ্যুৎ ও তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্তে অটল আছি। আমরা জনগণকে স্বস্তি দিতে চাই যাতে আপনারা শান্তিতে জীবনযাপন করতে পারেন।”


আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ ‘কাটাখালি খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকদের সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধে ফ্লাইট বন্ধ থাকায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের মেয়াদ বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। আমরা ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে। গত পরশু থেকে সংযুক্ত আরব আমিরাতেও ফ্লাইট শুরু হয়েছে।” তিনি দুঃখ প্রকাশ করে জানান যে, এই যুদ্ধে চারজন বাংলাদেশি মিসাইল হামলায় নিহত হয়েছেন এবং সরকার তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে। এছাড়া যারা বিমানে যেতে পারেননি, তাদের টিকিটের টাকা এক পয়সাও না কেটে সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


ইসলামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দেশব্যাপী জলাশয় খনন কর্মসূচির আওতায় গাইবান্ধা ইউনিয়নে এই খনন কাজের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি এবং মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।


কড়ইতলার অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘পলিশা থেকে দুধিয়াগাছা’ খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন। এসব জলাধার পুনঃখননের ফলে স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা
জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা
জামালপুরের ইসলামপুরে ১৪টি খাল খনন: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন ও জীবিকার নতুন দিগন্ত
জামালপুরের ইসলামপুরে ১৪টি খাল খনন: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন ও জীবিকার নতুন দিগন্ত
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top