উল্লাপাড়ায় মেয়র পদপ্রার্থী সামিউল ইসলামের বিশাল ইফতার ও দোয়া মাহফিল

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী সামিউল ইসলাম সামির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ২ হাজার মানুষের সমাগম। আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার।

Mayoral candidate Samiul Islam holds huge iftar and prayer mahfil in Ullapara
উল্লাপাড়ায় মেয়র পদপ্রার্থী সামিউল ইসলামের বিশাল ইফতার ও দোয়া মাহফিল


উল্লাপাড়ায় মেয়র প্রার্থী সামিউল ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মো. সামিউল ইসলাম সামির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার নুরজাহান ভবনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার মাহফিলে উল্লাপাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারকে কেন্দ্র করে আগত মুসল্লী ও সাধারণ মানুষের মধ্যে এক উৎসবমুখর মিলনমেলার সৃষ্টি হয়।


সম্পূর্ণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামিউল ইসলাম সামির বড় ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।


ইফতার মাহফিলে আগত পৌরবাসী ও ভোটারদের উদ্দেশ্যে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিউল ইসলাম সামি বলেন, “উল্লাপাড়ার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে উল্লাপাড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।”


তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তোলাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।


ইফতারের ঠিক আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top