মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ উপজেলার নলকুড়ি এনআরসি দারুসসুন্নাহ আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কারী মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হারুন অর রশিদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল এবং মেলান্দহ উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. মোরশেদুল আলম। এছাড়া এনআরসি বাজার কমিটির সেক্রেটারি ডা. মিজানুর রহমান, এসএমসির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, আব্দুল হাকিম, সাইরদ্দিন খইরে এবং মাদ্রাসার পরিচালক নূরুন নবী ইসলাম প্রমূখ সভায় বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ঈশাআতুল কোরআন বোর্ডের আওতায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় ৭ জন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।