বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মজুত করে চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১১০ লিটার তেল জব্দ করা হয়।
Selling oil at excessive prices in Bakshiganj: Businessman fined Tk 20,000


বকশীগঞ্জে চড়া দামে তেল বিক্রি: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীকে অর্থদণ্ড ও তেল জব্দ

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 



শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার চন্দেরবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।


অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুদ রানা মাতুনের (৩৫) বাড়িতে অবৈধভাবে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। 


এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, অভিযানে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়। 

তিনি আরও হুঁশিয়ারি প্রদান করেন যে, জ্বালানি তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 



জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বকশীগঞ্জে বিএনপি নেতার মানত পূরণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বকশীগঞ্জে বিএনপি নেতার মানত পূরণ
বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ব্যবসায়ী ধন মিয়ার ঈদ উপহার
বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ব্যবসায়ী ধন মিয়ার ঈদ উপহার
বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়-২০০২ ব্যাচের বন্ধুদের নিয়ে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত
বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়-২০০২ ব্যাচের বন্ধুদের নিয়ে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top