রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দাঁতভাঙ্গা ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।
BNP and Jubo League leader's family fined for storing petrol in Roumari cowshed
রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা


রৌমারীতে গোয়ালঘরে তেলের খনি! বিএনপি ও যুবলীগ নেতার বাড়িতে প্রশাসনের হানা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একই পরিবারের বিএনপি ও আওয়ামী লীগ (যুবলীগ) নেতা মিলে পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


গত শুক্রবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহান গত কয়েকদিন ধরে গোপনে গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রোল মজুত করে আসছিলেন। তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হক সেই পেট্রোল চড়া দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন। 


গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন আবু জাহানের বাড়িতে অভিযান চালালে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে 'পেট্রোলিয়াম আইন ২০১৬' অনুযায়ী এরশাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তবে এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁর ছোট ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।


অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, “আমাদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রোল রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।” 

তবে নিজেদের মোটরসাইকেলের ব্যবহারের জন্য বসতবাড়ির গোয়ালঘরে কেন বিশাল ড্রামভর্তি তেল রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, জনবসতিপূর্ণ এলাকার ভেতরে এবং অনিরাপদ স্থানে পেট্রোল মজুত রাখা ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়। গোয়ালঘরে পেট্রোল মজুত পাওয়ায় জরিমানা আদায়ের পাশাপাশি তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বর্তমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে নার্সের দাপটে ২৫ পরিবার অবরুদ্ধ, বন্ধ চলাচলের পথ
রৌমারীতে নার্সের দাপটে ২৫ পরিবার অবরুদ্ধ, বন্ধ চলাচলের পথ
রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে ৩৩৯ হেক্টর ফসলি জমি লন্ডভন্ড, দিশেহারা কৃষক
রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে ৩৩৯ হেক্টর ফসলি জমি লন্ডভন্ড, দিশেহারা কৃষক
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্টোরকিপার সাময়ীক বরখাস্ত
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্টোরকিপার সাময়ীক বরখাস্ত
রৌমারী সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল টাকাসহ যুবক আটক
রৌমারী সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল টাকাসহ যুবক আটক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top