![]() |
| দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক |
দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ছাইদুর রহমান উপজেলার সাকোয়াপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসা চলাকালীন সময়ে ওই শিক্ষক তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, ওই সময় আকস্মিক বাতাসের ঝাপটায় অলৌকিকভাবে ঘরের দরজা খুলে গেলে শিশুটি কৌশলে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত এলাকা ছেড়ে গা ঢাকা দেন।
এ ঘটনায় গত ৩ মে ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল খালেক বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিশু শিক্ষার্থীর বাবার করা অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।