উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানার পৈত্রিক ভিটা দখলের চেষ্টায় মামাতো ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে নাতী মোস্তফা। হামলায় ২ শিক্ষার্থী আহত ।
Grandson attacks and vandalizes grandfather's house in Ullapara: 2 school students injured
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত



নানার ভিটা দখলে নাতীর তাণ্ডব: উল্লাপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামে নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশ সূত্রে দাবি করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক নাতীর বিরুদ্ধে। রবিবার (৩ মে) বিকেলে এই ভিটা দখলে নিতে নাতী মোস্তফা ও তার দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাধা দিতে গেলে দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাসহ ৫ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আহতরা হলো—উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি (১৫) এবং তার সহোদর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলামিন হোসেন (১২)।


ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বড় পাঙ্গাসী গ্রামের মৃত শহিদুলের পৈত্রিক ভিটায় তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। শহিদুলের বাবা জীবিত থাকাবস্থায় তার ভাগিনাদের (বোনদের সন্তান) প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিয়ে যান। তবে নতুন করে ভাগিনা মোস্তফা ওয়ারিশ দাবি করে ওই বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে মোস্তফা ও তার সঙ্গীরা শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।


ভুক্তভোগী গৃহবধূ রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, "হামলাকারীরা আমার ঘর তছনছ করেছে এবং আমার কানে থাকা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। বাধা দিতে গেলে আমার দুই সন্তানকে নির্দয়ভাবে মারপিট করে আহত করা হয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"


অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোস্তফা বলেন, "মায়ের প্রাপ্ত সম্পত্তির অংশ হিসেবে ওই বাড়িতে আমার হক রয়েছে। সেখানে আমার নির্মাণাধীন ঘরও আছে, যা আমি দখলে নেওয়ার চেষ্টা করছি।"


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, “বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার
উল্লাপাড়ায় মাদকের প্রতিবাদ করায় হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন আহত
উল্লাপাড়ায় মাদকের প্রতিবাদ করায় হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন আহত
উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জনপদ: গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জনপদ: গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top