উল্লাপাড়ায় মাদকের প্রতিবাদ করায় হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন আহত

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বজ্রাপুর গ্রামে এই সংঘর্ষে ৩ জন আহত এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন।
Attack on drug protester in Ullapara: 3 members of same family, including woman, injured
উল্লাপাড়ায় মাদকের প্রতিবাদ করায় হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন আহত



মাদকের প্রতিবাদ করায় রক্তক্ষয়ী হামলা: উল্লাপাড়ায় বাড়িঘর ভাঙচুর ও গাছ কর্তন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলাকায় মাদক সেবন ও বিক্রির বিরোধিতা করায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন—বজ্রাপুর গ্রামের মরহুম হাজী হাতেম আলীর ছেলে মো. পর্বত আলী ভুট্টু সরকার, মন্টু সরকার ও বিনা সরকার। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মন্টু সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ভুক্তভোগী পর্বত আলী ভুট্টু অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল এলাকার কয়েকজন যুবকের মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে তিনি উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি অভিযোগের পর থেকেই অভিযুক্তরা তাঁকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁর ভাই ও ভাবি প্রাণ বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও বেদম মারপিট করা হয়।


হামলার একপর্যায়ে প্রতিপক্ষরা ভুট্টু সরকারের পরিবারের তিনটি বসতঘর ভাঙচুর করে এবং জমির পাশের বেশ কিছু গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘটনার পর থেকে পুরো গ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


তবে প্রতিপক্ষ আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁরা পাশের বাড়ির দোকানে বসে থাকা অবস্থায় উল্টো তাঁদের হুমকি-ধামকি দেওয়া হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “মাদক সংক্রান্ত বিরোধের জেরে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জনপদ: গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জনপদ: গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
উল্লাপাড়ায় ফুটওভার ব্রিজের পিলারের ধাক্কায় ট্রেনযাত্রী নিহত
উল্লাপাড়ায় ফুটওভার ব্রিজের পিলারের ধাক্কায় ট্রেনযাত্রী নিহত
উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪টি বসতঘর, নিঃস্ব এক পরিবার
উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪টি বসতঘর, নিঃস্ব এক পরিবার
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top