উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযানে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
2,420 liters of stolen petrol seized in Ullapara: Jail and fine in mobile court
উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা



বাঘাবাড়ি থেকে রাজশাহী যাচ্ছিল চোরাই পেট্রোল: উল্লাপাড়ায় পুলিশের হাতে ধরা ২

জ্বালানি তেলের অবৈধ কারবার ও পাচার রোধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ধরনের সাফল্য পেয়েছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা ২০ মিনিটে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল উদ্ধার করা হয়েছে। এ সময় তেল বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং দুইজনকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট থেকে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ পেট্রোল চোরাই পথে পিকআপে ভরে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ওত পেতে থেকে কেয়া হাসপাতালের সামনে গাড়িটি আটক করে। আটককৃতরা হলেন—আলোকদিয়ার এলাকার পিকআপ চালক কামরুল ইসলাম এবং বাঘাবাড়ি ঘাটের শ্রমিক লাভলু মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে পেট্রোল পরিবহনের কথা স্বীকার করেছেন।


অভিযান চলাকালেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা। তিনি অপরাধ স্বীকার করায় আটক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসাথে জব্দকৃত পেট্রোল ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত থানায় সংরক্ষণের নির্দেশ দেন।


আদালত সূত্র জানায়, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি মোতাবেক নিলাম বা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪টি বসতঘর, নিঃস্ব এক পরিবার
উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪টি বসতঘর, নিঃস্ব এক পরিবার
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
উল্লাপাড়ায় শতবর্ষী বৃদ্ধা দেলজান বেওয়ার কান্না: সন্তানদের নির্যাতনে ভিটেছাড়া মা
উল্লাপাড়ায় শতবর্ষী বৃদ্ধা দেলজান বেওয়ার কান্না: সন্তানদের নির্যাতনে ভিটেছাড়া মা
উল্লাপাড়ার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে হুইপ রফিকুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে হুইপ রফিকুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় মেয়র পদপ্রার্থী সামিউল ইসলামের বিশাল ইফতার ও দোয়া মাহফিল
উল্লাপাড়ায় মেয়র পদপ্রার্থী সামিউল ইসলামের বিশাল ইফতার ও দোয়া মাহফিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top