রৌমারীতে পরিত্যক্ত কৃষি বিএস কোয়ার্টার: সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার কৃষক

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী: রৌমারীতে সংস্কারের অভাবে পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলো এখন মাদকের আখড়া। কৃষি সেবা না পেয়ে বিপাকে ৩ উপজেলার কয়েক লক্ষ কৃষক।
Abandoned agricultural BS quarters in Roumari: Thousands of farmers deprived of services
রৌমারীতে পরিত্যক্ত কৃষি বিএস কোয়ার্টার: সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার কৃষক



রৌমারীতে সংস্কারের অভাবে পরিত্যক্ত বিএস কোয়ার্টার: কাঙ্খিত সেবা মিলছে না কৃষকদের

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি অফিসের বিএস (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) কোয়ার্টারগুলো দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ এলাকায় থাকার জায়গা না পাওয়ায় মাঠপর্যায়ে কৃষি সেবা ব্যাহত হচ্ছে, যার ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। সংস্কারের অভাবে সরকারি সম্পত্তি দখল হওয়ার পাশাপাশি এসব ভবন এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।


সোমবার (৪ মে) সরেজমিনে দেখা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর বাজার, দাঁতভাঙ্গা বাজার, শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার, রৌমারী সদর ইউনিয়নের চুলিয়ারচর, মির্জাপাড়া এবং রৌমারী বাজার সংলগ্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একতলা ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। জানালা-দরজা চুরি হয়ে গেছে এবং ভবনের ভেতর বড় বড় গাছ ও ঝোপজঙ্গল তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে এখানে মাদকসেবীদের আনাগোনা বাড়ে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের আগে ভবনগুলো ‘সিড গোডাউন’ হিসেবে নির্মিত হলেও আশির দশকে এগুলো মাঠপর্যায়ের কর্মকর্তাদের বসবাসের উপযোগী করা হয়। উদ্দেশ্য ছিল কৃষকদের দোরগোড়ায় পরামর্শ ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া। কিন্তু দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় ভবনগুলো এখন ব্যবহারের অযোগ্য।


স্থানীয় বাসিন্দা মঞ্জিল হোসেন ও নুরুজ্জামান জানান, আগে বিএসরা এখানে থাকতেন বলে সহজেই চাষাবাদের পরামর্শ পাওয়া যেত। বর্তমানে অফিসাররা দূরে থাকায় জরুরি প্রয়োজনে তাদের পাওয়া যায় না। ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণ করলে এলাকার কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।


উপজেলা কৃষি কর্মকর্তা কাইউম চৌধুরী জানান, “বিএস কোয়ার্টারগুলো কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব সম্পত্তি। ভবনগুলো পরিত্যক্ত হওয়ায় কেউ ব্যবহার করতে পারছে না। এগুলো ভেঙে নতুন করে থাকার উপযোগী করলে কৃষকরা সহজেই সেবা পাবে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারী-ঢাকা মহাসড়কের ৩৫ কিলোমিটার জুড়ে খানাখন্দ: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
রৌমারী-ঢাকা মহাসড়কের ৩৫ কিলোমিটার জুড়ে খানাখন্দ: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
রৌমারীতে এসিল্যান্ডের নোটিশের ২ সপ্তাহ পার: এখনো ভাঙ্গেনি খেওয়ারচর হাটের অবৈধ দোকান
রৌমারীতে এসিল্যান্ডের নোটিশের ২ সপ্তাহ পার: এখনো ভাঙ্গেনি খেওয়ারচর হাটের অবৈধ দোকান
রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
রৌমারীতে এসিল্যান্ডকে লক্ষ্য করে কৃষকদের ইট-পাটকেল: ডিজেল নিয়ে তুলকালাম
রৌমারীতে এসিল্যান্ডকে লক্ষ্য করে কৃষকদের ইট-পাটকেল: ডিজেল নিয়ে তুলকালাম
রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top