রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন। বর্ণাঢ্য আয়োজনে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
Farewell reception held for teacher's retirement in Roumari
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজুর বিদায় সংবর্ধনা



২৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি: রৌমারীতে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানালো সহকর্মী ও শিক্ষার্থীরা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রৌমারী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। সহকারী শিক্ষক রোকেয়া পারভীন সোমা ও সাইফুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে চতুর্থ শ্রেণির ছাত্র রাকিবুল হাসান এবং গীতা পাঠ করে অবন্তী সরকার। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে আলমিনা এবং আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্য রাখে তাসনিম আরা।


সংবর্ধিত অতিথি রেজাউল করিম রিজু তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। মাঝখানে দুই বছর অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও এই রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়েই তিনি একটানা ২৩ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর আজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষিকা শামিমা আকতার শিউলি, প্রভাষক আঞ্জুমান আরা, প্রভাষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস, উপজেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মন্ডল এবং সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ।


বক্তারা বলেন, রেজাউল করিম রিজু কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন এই অঞ্চলের প্রাথমিক শিক্ষার প্রসারে একজন নিবেদিত প্রাণ কারিগর। তাঁর দিকনির্দেশনায় বিদ্যালয়টি দীর্ঘ বছর যাবৎ মেধা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য সাফল্য ধরে রেখেছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী এই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে এসিল্যান্ডকে লক্ষ্য করে কৃষকদের ইট-পাটকেল: ডিজেল নিয়ে তুলকালাম
রৌমারীতে এসিল্যান্ডকে লক্ষ্য করে কৃষকদের ইট-পাটকেল: ডিজেল নিয়ে তুলকালাম
রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রৌমারীতে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
রৌমারীতে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
রৌমারীতে ৯ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই: সেবা থেকে বঞ্চিত ৫ হাজার মানুষ
রৌমারীতে ৯ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই: সেবা থেকে বঞ্চিত ৫ হাজার মানুষ
রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা
রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top