![]() |
| রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত |
রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় নবীন-বরণ ও বিদায়ী সংবর্ধনা: দোয়া নিলো দাখিল পরীক্ষার্থীরা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রৌমারী কেরামতিয়া সিনিয়র ডিগ্রি ফাজিল মাদ্রাসার আয়োজনে এক আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা, শিক্ষক বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হায়দার আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ কাফি ও মৌলভী নুরুল ইসলাম চৌধুরীকে তাঁদের দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি ও অবসরজনিত কারণে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
একই সাথে নবনিযুক্ত চারজন শিক্ষক—ইসলাম শিক্ষা প্রভাষক জাকিরুল ইসলাম, আরবি প্রভাষক মাহমুদুল্লাহ, আরবি প্রভাষক ওমর ফারুক এবং আইসিটি প্রভাষক আবু হাসনাত জামানকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানটি।
এছাড়া ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আয়োজন করা হয় দোয়া ও অভিভাবক সমাবেশের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্তিমারী মহিউস্সুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা শহীদ মাসুদ আহমেদ, অধ্যক্ষ মোখছেদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমুল হক, ইংরেজি শিক্ষক রেজাউল করিম, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং সহকারী শিক্ষক মাহমুদা আকতার স্মৃতি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।
এছাড়া দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে আশা মনি, মাকছুদা খাতুন ও মাহমুদুল হাসান তাদের অনুভূতি ব্যক্ত করে। বক্তারা বিদায়ী শিক্ষকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।