রৌমারীতে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ও মাংস ব্যবসায়ী শহিদুল ইসলাম হিমুর বিরুদ্ধে। বাছুরসহ গাভী জবাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
Chhatra Dal leader accused of slaughtering cows and selling meat in Roumari
রৌমারীতে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে



বাছুরসহ গাভী জবাই করে মাংস বিক্রি: রৌমারীতে ছাত্রদল নেতার কাণ্ডে তোলপাড়

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে গাভীন গরু জবাই করে মাংস বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় শৌলমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও মাংস ব্যবসায়ী শহিদুল ইসলাম হিমুর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে, হিমু দীর্ঘদিন ধরে বড়াইকান্দি বাজারের ডিসি রাস্তা সংলগ্ন একটি দোকান থেকে মাংস বিক্রি করে আসছেন। গত দুই দিন আগে তিনি একটি গাভীন গরু জবাই করেন, যার পেট থেকে পূর্ণাঙ্গ একটি মৃত বাছুর বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মাংসের দোকানটি অবরুদ্ধ করে রাখেন।


স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত হিমু প্রায়ই রোগাক্রান্ত ও নিম্নমানের গরু জবাই করে মাংস বিক্রি করেন। নিয়ম অনুযায়ী প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে বা শারীরিক পরীক্ষা শেষে গরু জবাই করার কথা থাকলেও, রৌমারীতে তা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, উপজেলা প্রাণিসম্পদ অফিসের যোগসাজশে আইয়ুব আলী নামে একজন গ্রাম্য পশু চিকিৎসক দিয়ে দায়সারা পরীক্ষা করিয়ে এসব গরু জবাইয়ের অনুমতি দেওয়া হয়। এর আগেও এই এলাকায় রোগাক্রান্ত ও মরা গরু জবাইয়ের অভিযোগ একাধিকবার আইনশৃঙ্খলা সভায় উঠলেও প্রাণিসম্পদ বিভাগ কোনো গুরুত্ব দেয়নি।


গ্রাম্য পশু চিকিৎসক আইয়ুব আলী জানান, তাকে না জানিয়েই হিমু ওই গাভীন গরুটি জবাই করেছিলেন। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হিমু মাংসগুলো সরিয়ে পালিয়ে যান। তবে অভিযুক্ত শহিদুল ইসলাম হিমু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি তাঁর বিরুদ্ধে একটি চক্রের মিথ্যা অপপ্রচার। প্রশাসনিক ঝামেলা এড়াতেই তিনি দোকান থেকে মাংস সরিয়ে ফেলেছেন বলে জানান।


এই বিষয়ে রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, ঘটনাটি তিনি শুনেছেন যে গাভীর পেট থেকে বাছুর বের হয়েছে এবং পরে মাংস সরিয়ে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে ৯ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই: সেবা থেকে বঞ্চিত ৫ হাজার মানুষ
রৌমারীতে ৯ মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই: সেবা থেকে বঞ্চিত ৫ হাজার মানুষ
রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা
রৌমারীতে গোয়ালঘরে পেট্রোল মজুত: বিএনপি ও যুবলীগ নেতার পরিবারকে জরিমানা
রৌমারীতে নার্সের দাপটে ২৫ পরিবার অবরুদ্ধ, বন্ধ চলাচলের পথ
রৌমারীতে নার্সের দাপটে ২৫ পরিবার অবরুদ্ধ, বন্ধ চলাচলের পথ
রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে ৩৩৯ হেক্টর ফসলি জমি লন্ডভন্ড, দিশেহারা কৃষক
রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে ৩৩৯ হেক্টর ফসলি জমি লন্ডভন্ড, দিশেহারা কৃষক
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top