![]() |
| জামালপুরে এডিট করা কল রেকর্ড প্রচারের প্রতিবাদে শ্রমিকদল সভাপতির সংবাদ সম্মেলন |
ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: জামালপুরে শ্রমিকদল সভাপতির সংবাদ সম্মেলন
জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের সভাপতির মধ্যকার একটি ফোনালাপ এডিট করে খণ্ডিত আকারে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে শহরের মুকুন্দবাড়ী এলাকায় জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান তার ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ মো: আব্দুস সোবহান জানান, গত ১৯ এপ্রিল জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে চর যথার্থপুর পর্যন্ত বালুমহাল ইজারার দরপত্র দাখিলের শেষ দিন ছিল। এর আগে ১৮ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুনের কার্যালয়ে সিডিউল ক্রয়কারীদের মধ্যে সমঝোতার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’কে সর্বোচ্চ দরদাতা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী সকল কাগজপত্র জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের কাছে জমা দেওয়া হয়।
কিন্তু অভিযোগ উঠেছে, সংসদ সদস্যের নির্দেশে গোপনে ‘শামীম মাস্টারের’ স্ত্রীর নামের লাইসেন্সকে সর্বোচ্চ দরদাতা হিসেবে দরপত্র জমা দেওয়া হয়। এ বিষয়ে আব্দুল হালিমকে ফোন করলে তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশেই এটি করা হয়েছে।
শ্রমিকদল সভাপতি আরও বলেন, "সেই ফোনালাপের খণ্ডিত অংশ এডিট করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। আমাকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল এই অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।" সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।