ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভায় সুপেয় পানি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। মেয়াদ শেষ হলেও পানি পাননি পৌরবাসী, উল্টো সংযোগের নামে অর্থ আদায়ের অভিযোগ।
Irregularities in Tk 5 crore drinking water project in Islampur: Outcry despite expiry
ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার



মেয়াদ শেষ হলেও সেবা মেলেনি: ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে নয়ছয়

জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ সেবা পাননি পৌরবাসী। নিম্নমানের কাজ এবং সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।


পৌর প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে ৫ কোটি ৪৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে ২ হাজার ৪০০ পরিবারকে নিরাপদ পানির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়। দরপত্রের মাধ্যমে ‘এস আর কর্পোরেশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রকল্পের কাজ সীমিত অগ্রগতি হলেও ইতোমধ্যে ৩ কোটি ৮৩ লক্ষ ৮৯ হাজার ৮৩২ টাকা বিল উত্তোলন করা হয়েছে।


পৌর এলাকার পাটনিপাড়া, বেপারীপাড়া, দর্জি পাড়া, বোয়ালমারী, কুড়িপাড়া, খালেপাড়া, থানামোড়সহ বিভিন্ন এলাকায় আংশিক পাইপলাইন বসানো হলেও অধিকাংশ জায়গায় পানি সরবরাহ শুরু হয়নি। ভুক্তভোগী তারা মাস্টার, মতি শেখ ও লিয়াকত হোসাইন জানান, "দ্রুত সংযোগ দেওয়ার কথা বলে ৫শ টাকা করে নেওয়া হলেও মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, পানির কোনো খবর নেই। আমাদের সাথে কেন এমন প্রতারণা করা হচ্ছে?"


গৃহিণী মাছুমা আক্তার মিলি ও নাজমা বেগম অভিযোগ করেন, আয়রনযুক্ত পানির সমস্যা থেকে মুক্তি পেতে রসিদের মাধ্যমে টাকা জমা দিলেও সুপেয় পানি জোটেনি। উল্টো রাস্তা খুঁড়ে রেখে দেওয়ায় চলাচলে চরম কষ্ট হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রকল্পে অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে, যা চালুর আগেই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান বলেন, "প্রকল্পের কাজ চলমান এবং ধাপে ধাপে সংযোগ দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি পৌরসভার এখতিয়ার।" অন্যদিকে, ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোফাখখারুল ইসলাম জানান, পরীক্ষামূলক পানি সরবরাহ শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবাই সংযোগ পাবেন। তবে তিনি যোগদানের পর কোনো বিল দেওয়া হয়নি বলে দাবি করেন।


ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আরিফুল হক শাকিল জানান, কাজের পুরো বিল এখনো পাননি এবং বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও সেবা না পাওয়ায় দ্রুত এর সমাধান ও দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন পৌরবাসী।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি
আধুনিক প্রযুক্তিতে কৃষিখাতকে সাজানোই সরকারের লক্ষ্য: পর্যটন প্রতিমন্ত্রী
আধুনিক প্রযুক্তিতে কৃষিখাতকে সাজানোই সরকারের লক্ষ্য: পর্যটন প্রতিমন্ত্রী
ইসলামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: কবুতর চুরির অপবাদ নাকি আত্মহত্যা?
ইসলামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: কবুতর চুরির অপবাদ নাকি আত্মহত্যা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top