![]() |
| দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: বাগান বাড়ির নৈশপ্রহরী আটক |
দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: নৈশপ্রহরী আব্দুল খালেক আটক
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর ‘দুর্গা বাগান বাড়ি’ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল খালেক ওই বাগান বাড়ির নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দুর্গা বাগান বাড়ির ভেতরে খেলা করতে যায় স্থানীয় এক তিন বছরের শিশু। এসময় নির্জনতার সুযোগ নিয়ে নৈশপ্রহরী আব্দুল খালেক শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে ও কান্নায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল খালেককে রাতেই আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাতেই দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল খালেককে আটকের পর শনিবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিবারকে সব ধরণের আইনি সহযোগিতা প্রদান করা হচ্ছে।"






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।