চিলমারীতে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১২

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের চিলমারীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী নামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
1 killed, 12 injured in bloody clash between two sides over land in Chilmari
চিলমারীতে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১২



চিলমারীতে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১২

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাড়ে সাত একর জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাত ও ট্রাক্টরের ধাক্কায় হুরমুজ আলী (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন। সংঘর্ষ চলাকালে একটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।


আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে চিলমারী উপজেলার দুর্গম নয়ারহাট ইউনিয়নের খেড়ুয়ার চর গ্রামে এই সহিংসতার ঘটনাটি ঘটে।


পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেড়ুয়ার চরে সাড়ে সাত একর জমি নিয়ে নয়ারহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদ পক্ষ এবং প্রতিপক্ষ শহীদ-তোতা মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও আইনি লড়াই চলছিল। সম্প্রতি সাবেক ইউপি সদস্য সেলিম মিয়ার পক্ষ আদালতের মাধ্যমে জমির পক্ষে রায় পায় বলে দাবি করেন। তবে আজ বৃহস্পতিবার সকালে বিবাদী শহীদ মিয়ার পরিবার বিতর্কিত জমিতে অনধিকার প্রবেশ করে নতুন ঘরবাড়ি নির্মাণকাজ শুরু করে। খবর পেয়ে সেলিম মিয়ার লোকজন ঘটনাস্থলে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।


একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র ও ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) নিয়ে মুখোমুখি হামলায় লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত ও ট্রাক্টরের ধাক্কায় হুরমুজ আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।


আরও পড়ুন:


সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদ (৪৫), রিয়াজুল হক (৪৬), মহসিন হক রাজা (৭০), মনির হোসেন (৩৫), শহীদ মিয়া (৫৫), হাসিনা বেগম (৫৫) ও আমিনুল ইসলাম (৩০)-সহ উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।


ঘটনার বিষয়ে সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, "চরে আমাদের সাড়ে ৭ একর জমিতে প্রতিপক্ষ শহীদ গং অন্যায়ভাবে ঘর তোলার চেষ্টা করছিল। এ নিয়ে ঢুষমারা থানায় শালিস-বৈঠক ও আদালতে আমরা রায় পাই। আজ তারা হঠাৎ অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে আমার ভাই হুরমুজ ঘটনাস্থলেই মারা যায়।"


অন্যদিকে প্রতিপক্ষের রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, "এই জমি দীর্ঘদিন ধরে আমাদের ভোগদখলে রয়েছে। আজ সেলিম মেম্বারের লোকজন জোরপূর্বক জমি দাবি করে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বাবা, দাদা, দাদি ও চাচিসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।"


এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর সাঈদ জানান, "দুপুরের দিকে খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত হুরমুজ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রৌমারীতে পুুলিশের উপস্থিতিতে দুগ্রুপের সংঘর্ষে আহত-১৫
রৌমারীতে পুুলিশের উপস্থিতিতে দুগ্রুপের সংঘর্ষে আহত-১৫
রাজিবপুরে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫
রাজিবপুরে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭
দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ : আহত ১৫
দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ : আহত ১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top