সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ
0
জাতীয় ডেস্ক: ফেনীর পরশুরামে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ এবং ধ্বংসকৃত আইনের শাসন ফিরিয়ে আনবে।
All efforts will be made to ensure equal application of law for all: Prime Minister
সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী



সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ওপর ভিত্তি করে তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী সংঘাতময় ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে পুনঃপ্রতিষ্ঠা করবে।


আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)' উদ্বোধনের পর আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, "গত ১৭ বছরে আমরা দেখেছি কীভাবে দেশের আইনের শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার তার সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।"


সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, "কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে, যার চূড়ান্ত মাশুল দিতে হবে সাধারণ জনগণকে।"


দেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করার ঘোষণা দেন। পরশুরামের ৫০ শয্যার হাসপাতালটি সরাসরি ১৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালেই এখন থেকে ডায়ালাইসিস, শিশু ও মাতৃ চিকিৎসাসহ অতিরিক্ত ১০০টি নতুন শয্যা ও নতুন বিভাগ চালু থাকবে, যাতে সাধারণ মানুষকে জেলা বা ঢাকায় দৌড়াতে না হয়।


আরও পড়ুন:


কৃষি ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে নিজের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের প্রথম সাত দিনের মধ্যেই প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে, যার সুফল পেয়েছেন প্রায় ১৩ লাখ কৃষক। এছাড়া প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দাপট কমাতে স্মার্ট 'কৃষক কার্ড' ও কর্মজীবী নারীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির কাজ দ্রুত এগিয়ে চলেছে।


মুহুরী-কহুয়া নদীর সংযোগকারী খাল পুনঃখনন প্রকল্প নিয়ে তারেক রহমান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালের বিপ্লবের ধারাবাহিকতায় এই প্রকল্পের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিতে আনুমানিক ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদিত হবে। এছাড়া দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।


সবশেষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমরা যেসব প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছি, সেগুলো এখন পুরো দেশের জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা হবে।"


অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ও সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে প্রধানমন্ত্রী ড্রেজারের সাহায্যে নদী খনন ও চারা রোপণের মাধ্যমে মুহুরী-কহুয়া পানি নিষ্কাশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে
সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন
গ্যাস সংকট কাটিয়ে ৫ মাস পর চালু সিইউএফএল, শুরু হলো ইউরিয়া উৎপাদন
আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবীতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ সরকারের
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবীতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ সরকারের
শ্বেতপত্রের আলোকেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী
শ্বেতপত্রের আলোকেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top