উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির তদন্ত কেন্দ্র পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ঘটনাস্থলে তদন্তের দাবি জানিয়ে আবেদন।
Controversy over investigation into teacher Shah Alam's irregularities in Ullapara
উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক

উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত কেন্দ্র নিয়ে বিতর্ক: ঘটনাস্থলে তদন্তের দাবি অভিভাবকদের

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তদন্তের স্থান ও সময় নিয়ে ছাত্র অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) সকালে তদন্তের স্থান পরিবর্তনের আবেদন জানিয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকরা।


অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক শাহ আলমের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং তৈরির অভিযোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকরা। জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্তের দায়িত্ব দেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। গত ১১ মার্চ সংশ্লিষ্ট বিদ্যালয়ে তদন্ত শুরু হলে দু’পক্ষের হট্টগোলের কারণে তা স্থগিত করেন তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন।


সম্প্রতি সেই অসমাপ্ত তদন্ত সম্পন্ন করতে ১৪ মে (বৃহস্পতিবার) অভিভাবকদের শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তলব করা হয়েছে। ১৩ মে এই নোটিশ পাওয়ার পর অভিভাবক রেশমা, সরোয়ার, সবুজ হোসেন, ছালমা ও সুরাইয়া তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, শত শত অভিভাবকের পক্ষে অন্য উপজেলায় গিয়ে জবানবন্দি দেওয়া অসম্ভব। তাই তারা ঘটনাস্থলেই (স্কুলে) তদন্ত করার দাবি জানিয়ে আবেদন করেছেন।


এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, "পূর্বের তদন্তে গোলযোগের সৃষ্টি হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তদন্তের স্থান পরিবর্তন করে শাহজাদপুর কার্যালয়ে করা হয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top