উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে ঢুকে সাবেক দুগ্ধ সমিতি ম্যানেজার সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত স্ত্রী হাসপাতালে ভর্তি, একজনকে আটক করেছে পুলিশ।
Sleeping couple hacked to death and injured in Ullapara: Was it money from land sale or an old dispute?
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?



 উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা: স্ত্রী গুরুতর আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামাণিক (৭০) নামের এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।


হামলায় সোবহান প্রামাণিকের স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোবহান প্রামাণিক ওই গ্রামের বাসিন্দা ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই দম্পতি। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ (ডোয়া) কেটে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিকের মৃত্যু হয় এবং তার স্ত্রী রক্তান্ত জখম হন। ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হায়দুল ওই গ্রামের ইসমাইলের ছেলে।


হত্যাকাণ্ডের কারণ নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। স্থানীয়রা জানান, রোববারই সোবহান প্রামাণিক ৭০ লাখ টাকায় একটি জমি বিক্রি করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই টাকা লুটের উদ্দেশ্যেই এই হামলা হতে পারে। অন্যদিকে, গ্রামের একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে ওই এলাকার মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুই বছর আগেও এই বিরোধের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। সেই পুরনো শত্রুতার জেরেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত কি না তা যাচাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top