মেলান্দহে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদকে আদালতে সোপর্দ

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা ও কলেজ অধ্যাপক হারুন অর রশিদকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
Jamaat leader Professor Harun-ur-Rashid, who was sentenced in Melanda, was handed over to the court.
মেলান্দহে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদকে আদালতে সোপর্দ



মেলান্দহে সাজাপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদকে আদালতে সোপর্দ

জামালপুরের মেলান্দহে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারকৃত সাবেক জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদকে (৬৫) আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার (১১ মে) তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (১০ মে) বিকেলে জামালপুর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেলান্দহ থানায় নেওয়া হয়েছিল।


অধ্যাপক হারুন অর রশিদ মেলান্দহ পৌরসভার ফুলছেন্না গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক এবং জামালপুর এভারগ্রিন হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত। এছাড়া তিনি জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ছিলেন।


আরও পড়ুন: জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার


মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, এরশাদ নামের এক ব্যক্তির দায়ের করা ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় হারুন অর রশিদ এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


এদিকে, হারুন অর রশিদের দলীয় পদের বিষয়ে জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক জাকিউল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তির সাথে অর্থ কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুন অর রশিদকে প্রায় ৪ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।


পুলিশ জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী তাকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন ও ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
মেলান্দহে মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন ও ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
মেলান্দহে মসজিদের জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
মেলান্দহে মসজিদের জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
মেলান্দহে ভারী বর্ষণে ডুবলো অর্ধশতাধিক বিঘার বোরো ধান: দিশেহারা কৃষক
মেলান্দহে ভারী বর্ষণে ডুবলো অর্ধশতাধিক বিঘার বোরো ধান: দিশেহারা কৃষক
মালঞ্চ গোল্ডকাপের শিরোপা জিতলো বাঁশচড়া একতা বয়েজ, রানার্স আপ মাহমুদপুর
মালঞ্চ গোল্ডকাপের শিরোপা জিতলো বাঁশচড়া একতা বয়েজ, রানার্স আপ মাহমুদপুর
মেলান্দহে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও জুয়া বন্ধে কঠোর হুঁশিয়ারি
মেলান্দহে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও জুয়া বন্ধে কঠোর হুঁশিয়ারি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top