![]() |
| মেলান্দহে মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন ও ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত |
মেলান্দহে মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন ও ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন
জামালপুরের মেলান্দহ উপজেলায় মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন এবং স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ স্কাউটস-এর কো-অর্ডিনেটর হারুন অর রশিদ।
মেলান্দহ স্কাউটস-এর কমিশনার মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শরিফ হোসাইন, মেলান্দহ স্কাউটস-এর সহকারী কমিশনার মোরশেদুল আলম, সম্পাদক কফিল উদ্দিন মোল্লা এবং যুগ্ম সম্পাদক রবিউল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাব লিডার মিজানুর রহমান মিনু, মঈন উদ্দিন আহমেদ, মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক হাসান আলী, স্কাউটস লিডার শাকিল খান, রাজু আহমেদ ও আকরাম হোসেনসহ আরও অনেকে। ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষক এবং স্কাউট লিডার অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।