![]() |
| মেলান্দহে মসজিদের জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন |
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ: সাবেক সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের জমি বিক্রির অর্থ আত্মসাৎ ও সরকারি খাস জমি দখলের অভিযোগে ‘খাসিমারা বাইতুল আমান জামে মসজিদ’ কমিটির সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খাসিমারা গ্রামস্থ মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার, বর্তমান মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সোলায়মান, সোনা মন্ডল, আব্দুল মজিদ মন্ডল ও মকবুল মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হালিম সরকার মসজিদ কমিটির সভাপতি থাকাকালীন প্রভাব খাটিয়ে মসজিদের দানকৃত ৪৭ শতাংশ কৃষিজমি বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করেন। জমি বিক্রির সাড়ে ১০ লাখ টাকার মধ্যে প্রায় ৫ লাখ টাকা তিনি কৌশলে আত্মসাৎ করেছেন। বর্তমান কমিটিকে তিনি এখন পর্যন্ত এই টাকার কোনো সঠিক হিসাব বুঝিয়ে দেননি।
বক্তারা আরও দাবি করেন, হালিম সরকার কেবল মসজিদের টাকা নয়, বরং এলাকার সরকারি খাস জমিও অবৈধভাবে দখল করে রেখেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও জমি দখলের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করারও অভিযোগ রয়েছে। তার অত্যাচারে বর্তমানে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী নারী-পুরুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।