মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
মেলান্দহ সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খুকি বেগম এবং তাঁর দুই মেয়ে ফাতেমা ও ফরিদা। এলাকায় শোকের ছায়া।
Mother and two daughters tragically die after house collapses in Kalbaisakhi storm in Melandhe
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু



কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মেলান্দহ: ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার দাগি দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুল গণির স্ত্রী খুকি বেগম (৯০) এবং তাঁর দুই মেয়ে ফাতেমা খাতুন (৫০) ও ফরিদা বেগম (৫৫)।


স্থানীয় প্রতিবেশী আঃ সালাম জানান, গভীর রাতে হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় খুকি বেগমের ঘরের পাশের একটি বড় গাছের শিকড় উপড়ে সরাসরি ঘরের ওপর গিয়ে পড়ে। মা ও দুই মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গাছের ভারি চাপে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।


মঙ্গলবার সকালে খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এসআই হুমায়ুন কবির জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।


মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দাফন-কাফনের জন্য মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে সাংবাদিক নেতা নূরুল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন: মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
মেলান্দহে সাংবাদিক নেতা নূরুল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন: মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
জামালপুরে ৩৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা আল আমিন সিলু বহিষ্কৃত
জামালপুরে ৩৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা আল আমিন সিলু বহিষ্কৃত
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top