![]() |
| মেলান্দহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: আলোচনা সভা ও র্যালি |
অসহায় মানুষের আইনি অধিকার নিশ্চিতে মেলান্দহে সচেতনতামূলক সভা
জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সাধারণ মানুষকে সরকারি আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া এবং আইনি প্রতিকার সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায় এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল। বক্তারা বলেন, অর্থাভাবে কোনো মানুষ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান করছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানুষের মাঝে এই সরকারি সেবার বার্তা আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।