জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী।
National Primary Education Medal Competition: Ullapara's Rajshree wins the country's best dance!
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!



জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী

জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মুখ উজ্জ্বল করেছে শিশু নৃত্যশিল্পী ক্যামেলিয়া রায় রাজশ্রী। ২০২৬ সালের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’র নৃত্য বিভাগে দেশসেরা হয়ে প্রথম স্থান অধিকার করেছে সে। রাজশ্রী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল আরাফাত পলাশ রাজশ্রীর এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ক্যামেলিয়া রায় রাজশ্রী শুধু সংস্কৃতি চর্চাতেই নয়, লেখাপড়াতেও অত্যন্ত মেধাবী ও অনন্য। সে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অত্যন্ত নিষ্ঠার সাথে নৃত্য অনুশীলন করে আসছে। তার এই জাতীয় পর্যায়ের সাফল্য আমাদের বিদ্যালয় ও পুরো সিরাজগঞ্জবাসীর জন্য এক বিরাট গৌরব।" রাজশ্রীর এই সাফল্যের পেছনে তাঁর নৃত্য শিক্ষক নওগাঁ জেলার প্রখ্যাত ওস্তাদ মোশাররফ হোসেনের বিশেষ অবদান রয়েছে বলেও তিনি জানান।


জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়া ক্যামেলিয়া রায় রাজশ্রী সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা নারায়ণ চন্দ্র রায় ও শাপলা রায় দম্পতির কন্যা। ভবিষ্যতে একজন উচ্চমানের পেশাদার নৃত্যশিল্পী হয়ে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বপ্ন দেখে রাজশ্রী। এই সুন্দর স্বপ্ন পূরণে সে দেশের সকল মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।


রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান শেষে বিজয়ী রাজশ্রীর হাতে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার ও মেডেল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাত।


ক্যামেলিয়া রায় রাজশ্রীর এই অবিস্মরণীয় সাফল্যে অভিনন্দন জানিয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, "জাতীয় পর্যায়ে রাজশ্রী প্রথম স্থান অধিকার করে উল্লাপাড়া উপজেলার শিক্ষা ও সংস্কৃতির মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন। রাজশ্রীর এই প্রতিভার বিকাশ যেন আগামী দিনেও অব্যাহত থাকে, আমরা তার সেই সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top