জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
International Right to Information Day celebrated in Jamalpur
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত



জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।


আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুরের সহযোগিতায় মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন।


দিনের শুরুতে শহরের ফৌজদারি মোড়ে একটি স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, প্রবীণ সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন এবং ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আলোচনা সভায় জেলার সরকারি দপ্তরসমূহের ৯০টি ওয়েব পোর্টালের ওপর পরিচালিত একটি বিশেষ পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবা বিবরণী এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম-ঠিকানাসহ ৭টি সূচকের ওপর এসব পোর্টালের তথ্য হালনাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়।


প্রতিবেদনে জানানো হয়, ৭টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবাসমূহ ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্য হালনাগাদকরণের হার গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে দপ্তর প্রধান ও যোগাযোগের তথ্যের ক্ষেত্রে দুটি বিষয়ে হালনাগাদ বেড়েছে। মোট ৯০টি পোর্টালের মধ্যে ৩১টি পোর্টালে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে এবং ৫৯টি পোর্টালে ৫০ শতাংশের বেশি তথ্য হালনাগাদ পাওয়া গেছে। এর মধ্যে ৪টি পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ থাকলেও ৬টি পোর্টালে কোনো প্রয়োজনীয় তথ্যই পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোর্টালে নিয়মিত তথ্য যুক্ত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি প্রযুক্তিভিত্তিক এই যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” সরকারি দপ্তরের ওয়েব পোর্টালগুলো দ্রুত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের কঠোর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা
জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা
রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট: জিলানী ভাইস চেয়ারম্যান, লিয়ন সেক্রেটারি নির্বাচিত
রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট: জিলানী ভাইস চেয়ারম্যান, লিয়ন সেক্রেটারি নির্বাচিত
অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইনে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন, দণ্ডিত আরও দুই
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top